মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রংপুরে এ্যাম্বুলেন্সের আড়ালে মাদক ব্যবসা ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার দেড়গ্রামের বাদশা মিয়ার ছেলে সানোয়ার হোসেন ওরফে সানি (৩৫) এবং পাবনার সাথিয়া উপজেলার আত্রাইশুখা গোপালপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রাকিব শেখ (২১)। অভিযানের সময় মোতাহার হোসেন নামের আরেকজন পালিয়ে যান।সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) মো. আল ইমরান হোসেন, সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) সুব্রত ব্যানার্জি, পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম প্রমুখ।রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নগরীর বুড়িরহাট রোডে উত্তর কোবারু গ্রামের আমেশ্বাইর মোড়ে বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় কালিয়াকৈর পৌরসভা গাজীপুর লেখা স্টিকার সাঁটানো সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ১৫ কেজি গাঁজাসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তল্লাশি অভিযানের সময় একজন পালিয়ে গেলেও দুজনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক মোতাহার হোসেনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে তারা মাদক পরিবহন করে আসছে। মূলত চক্রটি অ্যাম্বুলেন্সে মৃতদেহ পরিবহনের আড়ালে মাদক ব্যবসা করে।এ ঘটনায় পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com