বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে যুবলীগ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
অর্থের অভাবে ধান কাটতে না পারা কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে রংপুর জেলা যুবলীগ। যুবলীগের চেয়ারম্যানের নির্দেশে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি’র নেতৃত্বে রোববার দুপুরে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের ডাঙ্গীরপাড় গ্রামের কৃষক জয়নাল আবেদীনের (৫৫) ৪৮ শতাংশ জমির ধান কেটে কেটে মাড়াই করে দেয়া হয়। বৈশাখী ঝড়ের আগেই ধান ঘরে তুলতে পেরে খুশী কৃষক জয়নাল আবেদীন।
ধানকাটায় অংশ নেন, রংপুর সদর উপজেলা যুবলীগের আহŸায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহŸায়ক পরিমল চন্দ্র, রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিওনসহ সাবেক ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ৩০ জন নেতাকর্মী। কৃষক জয়নাল আবেদীন বলেন, ধান পেকে গেলেও টাকার অভাবে শ্রমিক নিতে পারছিলাম না। তাই পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না। স্থানীয় কয়েকজন যুবকের মাধ্যমে যুবলীগের নেতাকর্মীরা খবর পেয়ে আজ আমার ধান কেটে মাড়াই করে তা ঘরে তুলে দিয়েছে। এই অর্থসংকটের মধ্যে বিনামূল্যে তারা ধান কেটে দেয়ায় আমি অত্যন্ত খুশি। যুবলীগের নেতারা সব সময় কৃষকের পাশে থাকবে বলে প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com