বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দু’দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:

রংপুরে জেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দু’দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। রবিবার (৪ জুন) রংপুর জিলা স্কুল প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এরপর জিলা স্কুল অডিটরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশাররফ হোসেন। মেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২২টি স্টল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১৩টি স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনমূলক কাজে শিশু-কিশোর ও তরুণদের মাঝে আগ্রহ সৃষ্টি ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান চর্চা বাড়বে এবং তারা দেশের উন্নয়নে আগামী প্রযুক্তি উদ্ভাবন করবে। তারা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে দেশকে আরও এগিয়ে নেবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com