মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রংপুরে জাপা-বাসদের দুই শতাধিক নেতাকর্মী শ্রমিকদলে যোগদান

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
জাতীয় পার্টি (জাপা) রংপুর মহানগরের সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হোসেন লুসিড ও বাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি বাবলুর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী রংপুর জেলা শ্রমিক দলে যোগদান করে।গতকাল শনিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর হাতে ফুলের তোড়া দিয়ে তারা রংপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেন। এসময় জাতীয় পার্টি ও বাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও যোগদান করেন।যোগদান অনুষ্ঠানে রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু ও সদস্য সচিব শামীম মিয়া সহ জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।যোগদানকারি জাহিদ হোসেন লুসিড ও বাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর্দর্শে অনুপ্রাণিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তাঁরা জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেন। আগামীদিনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি ঘোষিত একদফা দাবি আদায়ে রাজপথে থাকারও অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com