শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রংপুরে জীপ ও ট্রাক তল্লাশি করে মিলল ৮১ কেজি গাঁজা ও ১১৪৫ বোতল ফেন্সিডিল আটক-৪

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুরের মিঠাপুকুরে গাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ৮১ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-১৩। এ সময় একটি জীপ গাড়ি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি সন্দেহভাজন জীপ (এসইউভি) গাড়ি তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৮০ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।আটকরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি গ্রামের নজরুল হকের ছেলে আশরাফুল হক (৩৮), পাবনা সদর উপজেলার দিলালপুর গ্রামের রজমজান আলীর ছেলে সম্রাট হোসেন (২৮) ও একই জেলার চাটমোহর উপজেলার সমাজবাজার গ্রামের আশুতোষ মৈত্রের ছেলে আশিষ কুমার (২৩)। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত জীপ গাড়িটি জব্দ করা হয়েছে।এছাড়া বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারীতে বুড়িমারী মহাসড়কের উপর তল্লাশি চালিয়ে বাদাম পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক থেকে ১ হাজার ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসব ফেন্সিডিল বাদামের বস্তার ভেতরে লুকিয়ে রাখা ছিল। এ ঘটনায় ট্রাকটি জব্দ করার পাশাপাশি সজল হোসেন নামে ট্রাক চালক আটক করেছে র‍্যাব। সজল হোসেন (২০) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পৃথক দুটি অভিযানে আটক চারজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আদিতমারী ও মিঠাপুকুর থানায় দুটি মামলা করেছে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের রোবাস্ট পেট্রোলিং ও চেকপোষ্ট কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com