বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রংপুরে জেলা ও মহানগর বিএনপির সদস্য সচিবসহ ৫ জনের ১০ বছর কারাদন্ড

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
বিস্ফোরক আইনের মামলায় রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ ৫ জনের বিরুদ্ধে ১০ বছর করে কারাদÐাদেশ দিয়েছেন আদালত। মামলায় অন্য দুই আসামি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টুকে মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এই আদেশ দেন। অন্য আসামিরা হলেন- জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদলী কর্মী আরিফ হোসেন। রায়ে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদÐাদেশ দেয়া হয়। রাষ্ট্রপক্ষের কুশলি আব্দুস সাত্তার জানান, ২০১৩ সালের ১৯ মে যুবদল, স্বেচ্ছাসেবক দলের হরতালের আগের রাতে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে ঢাকা কোচে অগ্নিসংযোগের জন্য প্রস্তুতি নেয়ার সময় পুলিশ আসামিদের হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থেকে ৫৬টি চকলেট বোমাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের গ্রেফতারপূর্বক তৎকালীন কোতয়ালী থানার এসআই চন্দন কুমার চক্রবর্তি মামলা করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ এবং জেরা শেষে তাদের বিরুদ্ধে এই রায় দেয়া হলো। রায় প্রদানের সময় মাহফুজ উন নবী ডন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ে খুশি হওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আর আসামিপক্ষের আইনজীবী আফতাব হোসেন জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতে এই রায়ে জাতি হতবাক হয়েছে। আদালতকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তারা। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে এই রায়ের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com