শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে জেলা বইমেলা ও বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
রংপুরে একই সাথে ২ টি মেলার উদ্বোধন। ৭দিন ব্যাপী জেলা বইমেলা ও ৯দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় রংপুর টাউনহল মাঠে রাংপুর জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে জেলা বইমেলা ও বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম । অনুষ্ঠানের আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহামুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রাজশাহী বিসিকের আঞ্চলিক পরিচালক (উপ-সচিব) মোঃ রেজাউল আলম সরকার, রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রংপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুর রহমান হাবু, চিকিৎসক ও লেখক ডাঃ মফিজুল ইসলাম মান্টু প্রমুখ। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কবি, লেখক, সাহিত্যিক ও ছড়াকারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মেলাকে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, চিত্রাংঙ্কন, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com