বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চেকিং: দুই যুবক আটক

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো  :
রংপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চেকিং করার সময় ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার সন্ধ্যায় রংপুর মহানগরীর পশুরাম থানার ফুল আমের তল এলাকায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার চকমামরপুর কাজিবাড়ি এলাকার মোখলেছুর রহমানের পুত্র মেহেদি হাসান সাগর (২৮) এবং একই এলাকার জয়নাল আবেদীন পুত্র হিরু মিয়া (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। তিনি জানান, আটককৃতরা সোমবার সন্ধ্যায় নগরীর পশুরাম থানা এলাকার ফুল আমের তল দিয়ে যাতায়াতকারী মোটরসাইকেলগুলো ডিবি পুলিশ পরিচয়ে আটক করে চেকিং করছিল। এর মধ্যে রংপুরগামী মিয়া মোহাম্মদ সুজন নামের এক ব্যবসায়ীর বাইক আটক করে চেকিং করতে চাইলে তার সন্দেহ হয়। সাথে সাথে তিনি ও তার সাথে থাকা ২ আরোহী তাদের চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে সেখানে জনতা উপস্থিত হলে তাদের কাছে স্বীকার করেন তারা ভুয়া পরিচয় দিয়েছে। এর মধ্যে খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিশ। উত্তেজিত জনতা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে। এরা একটি সিন্ডিকেট। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে বাইক আটকসহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে থাকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com