রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

রংপুরে দুইটি নার্সিং প্রতিষ্ঠানে ভর্তি বন্ধের আদেশ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুরে হঠাৎ গড়ে উঠেছে মানহীন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠান রয়েছে ১৭টি। এগুলোর একাডেমিক ভবন, হোস্টেল, দক্ষ শিক্ষক, অফিস স্টাফ, শিক্ষা উপকরণ, ক্লিনিক্যাল প্র্যাকটিসের হাসপাতালসহ নার্সিং শিক্ষার প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ন্যূনতম ব্যবস্থাও নেই। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠান শিক্ষামান এখন প্রশ্নবিদ্ধ।
সম্প্রতি রংপুরের দুটিসহ সাতটি নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানের ২০২২-২৩ শিক্ষাবর্ষ হতে ভর্তি বন্ধসহ কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। রংপুরের দুটি প্রতিষ্ঠান হলো, গ্রীণ পিস নার্সিং ইনস্টিটিউট ও স্মার্ট লিভিং নার্সিং কলেজ ।বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সূত্রে জানা গেছে, রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট পাকার মাথায় অবস্থিত গ্রীণ পিস নার্সিং ইনস্টিটিউটটি ২০২০-২০২১ সালে ৪০টি আসন বরাদ্দ পূর্বক সাময়িক অনুমোদন পায়। কিন্তু বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল গত ১ জুন পরিদর্শন করে প্রতিষ্ঠানটির অনুমোদিত ঠিকানায় একাডেমিক কার্যক্রম পায়নি। এ কারণে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে নির্বাহী কমিটির সভায় গত ১৮ জুলাই গ্রীণ পিস নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ হতে ভর্তি বন্ধসহ কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে।অন্যদিকে গত ১৯ জুলাই রংপুরের অপর নার্সিং প্রতিষ্ঠান স্মার্ট লিভিং নার্সিং কলেজকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ হতে ভর্তি বন্ধসহ ৬টি প্রাতিষ্ঠানিক ঘাটতি পূরণের নির্দেশ প্রদান করেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। এছাড়া নীলফামারী জেলার নীলফামারী ডায়াবেটিক সমিতি নার্সিং ইনস্টিটিউট, নীলফামারী কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট সহ কয়েকটি নাসিং প্রতিষ্ঠানের সাময়িক অনুমোদন বাতিল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিষ্ট্রার রাশিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com