রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

রংপুরে নাশকতার অভিযোগে কৃষকদলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ১০

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর:
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কৃষকদলের আহ্বায়ক শাহ্ নেওয়াজ লাবুসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, চলমান অবরোধ কর্মসূচিতে নাশকতা করার প্রস্তুতির সময় তাদেরকে নগরীর প্রাইম মেডিকেল কলেজ রোড ও লালবাগ এলাকা থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, সোমবার সকাল সাড়ে আটটায় দিকে প্রাইম মেডিকেল কলেজ রোড এবং লালবাগ এলাকা থেকে নাশকতার প্রস্তুতির ঘটনায় হাতেনাতে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাবুসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও পৃথক আরেক অভিযানে নাশকতা মামলার আসামি রংপুর মহানগরীর পরশুরাম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছামছুজ্জামান ওরফে শুখীকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com