শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রংপুরে নৌকা প্রার্থীর কেন্দ্র খরচের টাকা ভাগবাটোয়ারা নিয়ে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কে মারপিট, মোটর সাইকেল ভাংচুর

Reading Time: < 1 minute

রংপুর ব্যুরো:
রংপুরের মিঠাপুকুরে নৌকা প্রার্থীর কেন্দ্র খরচের টাকা ভাগবাটোয়ারা নিয়ে মারপিট ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের আইডিয়াল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উপজেলা স্বেচ্ছােসবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিনকে মারধর ও তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সদর দূর্গাপুর ইউনিয়নের মিঠাপুকুর কলেজ কেন্দ্রে নৌকা প্রার্থীর খরচের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিনের বিরুদ্ধে। নৌকা প্রার্থীর আরেক কর্মী যুবলীগ নেতা রিপুল মিয়া খরচের হিসেব চেয়ে রফিকুল ইসলাম তুহিনকে আটক করে। এসময় দু’জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে রিপুল মিয়া ও তার লোকজন লাঠি দিয়ে রফিকুল ইসলাম তুহিনকে বেধরক পেটান। ভেঙ্গে ফেলেন তার ব্যবহৃত মোটর সাইকেলের বেশকিছু অংশ। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।যুবলীগ নেতা রিপুল মিয়া বলেন, মিঠাপুকুর কলেজ কেন্দ্রের খরচের বেশকিছু টাকা তুহিন আত্মসাৎ করেছেন। আমাদের কর্মীদের ঠিকমত টাকা দেননি। আমার অনেক লোকজন এখনও খরচের টাকা পায়নি। এ বিষয়ে তাকে (তুহিনকে) বলতে গেলে তিনি আমাদের গালমন্দ করেন। তাই, তাকে মারপিট ও মোটর সাইকেল ভাংচুর করেছেন উত্তেজিত কর্মীরা। রফিকুল ইসলাম তুহিন বলেন, খরচের টাকা ঠিকমত সবাইকে দেওয়া হয়েছে। রিপুল ইচ্ছেকৃতভাবে আমাকে হেনস্তা করতে বিষয়টি নিয়ে ইস্যু তৈরী করেছেন।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com