শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা শীর্ষক ট্রেনিং

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:

ট্যুরিস্ট পুলিশ রংপুর রিজিয়নের আয়োজনে দুই দিন ব্যাপী জোন ভিত্তিক পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা শীর্ষক দুই দিন ব্যাপী ইন-হাউজ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে এ ট্রেনিং শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ড (ডিআইজি) বাসুদেব বনিক, ট্যুরিস্ট পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) নাজনীন আখতার, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের সহ-পুলিশ সুপার (এ্যাডমিন) আফজাল হোসেন, উক্ত ট্রেনিংয়ে পুলিশ মিডিয়া রিলেশনশীপ ও সমন্বয় বিষয়ে আলোচনা করেন রংপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান। ট্যুরিস্ট পুলিশ রংপুর রিজিয়নের আয়োজনে ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরদের নিয়ে এই ট্রেনিংয়ের আয়োজন করে। প্রধান অতিথি বলেছেন, ট্যুরিস্ট পুলিশদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আরও দক্ষ করে তুলতে যা প্রয়োজন সব করা হবে। ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে বর্তমান সরকার ও পুলিশ বদ্ধপরিকর।’ ট্যুরিস্ট পুলিশে কর্মরতদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পর্যটকদের কাঙ্খিত সেবা প্রদানে পারদর্শী করে তোলার জন্য ভবিষ্যতে এ ধরণের ট্রেনিং অব্যাহত থাকবে। রংপুরসহ উত্তরবঙ্গে ট্যুরিজম বিকাশের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনাও করা হয়। উক্ত ট্রেনিংয়ে ট্যুারিস্ট পুলিশের রংপুর জোন, দিনাজপুর জোন, নীলফামারী জোন ও পঞ্চগড় জোনের ট্যুরিস্ট পুলিশের সদস্যগণ অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com