শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রংপুরে পার্কে অসামাজিক কাজের অভিযোগ অভিযান চালালেন ম্যাজিস্ট্রেট

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর ব্যুরো:
রংপুর নগরীতে পার্কের ঝুপরি ঘরে প্রেমের নামে অসামাজিক কাজের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় ঘর গুলো ভেঙ্গে কপোত-কপোতী ও মালিককে সর্তক করা হয়।
গতকাল বুধবার দুপুরে রংপুর নগরীর হনুমানতলা এলাকায় চিকলী বিল পার্কে এ ঘটনা ঘটে। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ওই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে গিয়ে দেখা যায়, রংপুর নগরীর চিকলীবিল পার্কে ছোট ছোট ঝুপরি ঘর। প্রত্যেকটি ঘরে দেখা যায়, স্কুল কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা প্রেমে নিরিবিলি সময় কাটাচ্ছেন। এমন সময় বেরসিক ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে এখানে কি করছেন প্রশ্ন করতেই প্রেমিক যুগল জানালেন, তারা জীব বিজ্ঞানের ক্লাস করছেন। একই কলেজে পড়েন তারা। একে অপরের বন্ধু হয়। পরে ম্যাজিস্ট্রেট সতর্ক করে, তাদের পাঠিয়ে দেন বাড়িতে। এমন করে অনেকগুলো প্রেমিক যুগলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে অস্থায়ী ভিত্তিতে তৈরি করা ঝুপরি ঘরগুলো ভেঙে দেওয়া হয় এবং অস্থায়ী ভিত্তিতে ঝুপরি ঘরের মালিকদের সতর্ক করে দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা । তিনি বলেছেন, রংপুর সিটির মধ্যে বিনোদন পার্ক চিকলী বিল পার্ক। এই পার্কে ঝুপরি ঘর নিয়ে অনেক অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে কয়েক দফা অভিযান পরিচালনায় এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা চাই সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হউক। সব বয়সের মানুষ বিনোদনের জন্য চিকলী পার্কে আসুক। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com