সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

News Headline :
পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক রাজশাহীতে মাছ রপ্তানিতে কার্গো বিমান চালুর উদ্যোগ: ভূমিমন্ত্রী বদলগাছীতে ইজারা ছাড়াই খাস পুকুর দখলে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ঠাকুর পরিবারের বিরুদ্ধে ভারতে বসে সৎসঙ্গ বাংলাদেশের মাধ্যমে সরকারী জমি দখল বিক্রি ও টাকা পাচারের অভিযোগ পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার

রংপুরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুর মহানগরীতে পুকুর থেকে সিরাজুল ইসলাম বাউরা (৩২) নামের এক রিকশাচালকের মরহেদ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মহানগরীর ৪ নং ওয়ার্ডের খটখটিয়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ৬ নং ওয়ার্ডের বুড়িরহাট এলাকার বাহাদুর সিংহ পশ্চিম পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে সিরাজুল ইসলাম বাউরা (৩২) পেশায় একজন আটোরিকশা চালক। প্রতিদিনের ন্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বুধবার সকালে খটখটিয়া পশ্চিমপাড়া এলাকায় আলম মিয়ার পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠায়। মৃত সিরাজুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রিকশা থেকে পড়ে গিয়ে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ পাশে রিকশাটি পাওয়া যায়। পকেটের টাকাও কেউ নেয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি মাহফুজার রহমান। তিনি জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে ফাঠানো হয়েছে। মৃত সিরাজুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। তার পরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com