বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭৭

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরে গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযানসহ নিয়মিত অভিযানে জেলার বিভিন্নস্থান থেকে ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মহানগর পুলিশের অভিযানে ৫৫ এবং জেলা পুলিশের অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসেন (অপরাধ) এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম। মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত জিলা স্কুল মাঠ, কালেক্টরেট ঈদগাহ মাঠ, ক্রিকেট গার্ডেন, কারমাইকেল কলেজ ক্যাম্পাসসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারি, মাদকসেবী, জুয়াড়ি ও কিশোর অপরাধী ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য, মাদক সেবনের সরঞ্জামাদি এবং জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে। রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, রংপুর নগরীতে কোনো প্রকার মাদকসেবী ও মাদক কারবারি থাকবে না। মাদক নির্মূল করতেই সকল থানায় একযোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার ২১ জন এবং দ্বিতীয় দিন শুক্রবারে আরও ৫৫ জন গ্রেপ্তার হয়।
এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, রংপুর জেলার আট থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে নিয়মিত মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে শুক্রবার ২২ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৯ জন বিভিন্ন মামলায় এবং বাকি ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযানের সময় পীরগাছা থানা এলাকা থেকে হারুন নামে একজনের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া গঙ্গাচড়ায় পুলিশ ও ডিবির যৌথ অভিযানে মওদুদ, শাহীনুর ও সিরাজুল নামে তিনজনের কাছ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com