বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরের কাউনিয়া উপজেলায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি প্রধান শিক্ষক ইমরান হোসেন বলেন, ‘সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদান করেন না। প্রায়ই বিদ্যালয়ের আসবাব ভাঙচুর করেন। নতুন বইয়ের ভুল নিয়ে সমালোচনা করেন। বিষয়টি তিনি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছিলেন। এ নিয়ে তিনি আমার ওপর ক্ষিপ্ত হন।’
তিনি আরও বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। এ সময় সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন শ্রেণিকক্ষে ঢুকে তাঁর সঙ্গে বাগ্বিতÐা শুরু করেন। একপর্যায়ে তাঁকে কিল-ঘুষি মারা হলে তিনি মাথা, মুখ ও নাকে আঘাত পান। আহত প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, বদলির কাগজে স্বাক্ষর না করায় প্রায় দুই বছর আগে উপজেলা শিক্ষা কর্মকর্তার সামনে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন সাখাওয়াত হোসেন।
তবে সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেনও আহত হয়েছেন। আজ সকালে তিনিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তবে তিনি প্রধান শিক্ষককে মারধরের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কানিজ ফাতেমা বুশরা বলেন, আজ সকালে রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষক মুখে আঘাত পাওয়ায় নাক দিয়ে রক্ত বের হয় এবং সহকারী শিক্ষকের কপালে একটু ছিলে গেছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার বলেন, শ্রেণিকক্ষে শিক্ষককে মারধরের ঘটনাটি তিনি জানতে পেরেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তা ছাড়া এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com