বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে ফেন্সিডিলসহ চালক,সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

Reading Time: < 1 minute

রংপুর ব্যুরো:
রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিল উদ্ধার সহ গাড়ীর চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক পরিবহনের ব্যবহৃত হাজী সরকার পরিবহন নামে বাসটি জব্দ করা হয়।
বুধবার আটক তিন জনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর কারাগারে পাঠায় পুলিশ।গ্রেপ্তাররা হলেন, বাসটির চালক বরিশালের গৌরনদী বড় কাসবা গ্রামের জালাল হাওলাদারের ছেলে রনি হাওলাদার (৩২), সুপারভাইজার পিরোজপুর ভান্ডারিয়া ধাওয়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে সগীর হাওলাদার (৩৪), এবং চালকের সহকারি লালমনিহাট কালীগঞ্জের হররাম পোড়াবাড়ি গ্রামের বাবুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২)।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ জানান, মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলা সদর বাস¯ট্যান্ড এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে ঢাকাগামী হাজী সরকার পরিবহন নামে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডেল উদ্ধার করে। এসময় বাসের চালক, সুপারভাইজার ও হেল্পারকে আটক করে ডিবি পুলিশ।কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোন্তাছের বিল্লাহ বলেন, বাসটির বডিতে বিশেষ কায়দায় ফেনসিডিল পাচার করে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে এবং আটক তিনজনকে মাদক মামলা গ্রেপ্তার দেখিয়ে রংপুর কারাগারে পাঠানোর হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com