শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

রংপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী কারাগারে

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় ১০ নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার সকালে রংপুরে জেলা ও দায়রা জজ আদালতে ওইসব নেতাকর্মী আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু, সহ-সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রানা, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদত, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নোমান হাসান, স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুল আরেফিন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মনতাছির মামুন, পীরগাছা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলু মিয়া। এসব নেতা কর্মী হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। হাইকোর্ট তাদের ৭ সপ্তাহের জামিন দিয়েছিলেন। গতকাল বুধবার জামিনের মেয়াদ শেষ হওয়া তারা জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন।
গত বছরের নভেম্বর মাসে রংপুর জেলা বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে ২ শতাধিক জনকে আসামী করে মামলা করে। এই মামলাটি করেন মেট্রোপলিটন কোতয়ালি থানার এসআই রফিকুল ইসলাম। ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে জেলা বিএনপি একটি মিছিল বের করে নগরীর শাপলা চত্বর প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানী অভিমুখে যেতে চাইলে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি অফিসের সামনে পুলিশের সাখে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩ পুলিশসহ ২৫ জন আহত হন।

বিএনপির পক্ষে আইনজীবী আফতাব উদ্দিন আহমেদ ও শফি কামাল বলেন, হাইকোর্টের আদেশ অনুয়ায়ি আদালতে আত্মসমর্পন করতে বলা হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com