শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

রংপুরে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আ’লীগের শান্তি সমাবেশ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যাকান্ড নৈরাজ্য ও অনৈতিক হরতালের প্রতিবাদে রংপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৯ অক্টোবর) সকালে নগরীর বেতপট্টি মোড়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুলের সঞ্চালনায় ও মহানগর আ’লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদৎ হোসেন বকুল,মহানগর আ’লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম,জেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদীন, আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন,বিএনপি-জামায়াত যে সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতির প্রতিভূ তা আবারও প্রমাণিত হয়েছে। বিএনপি-জামায়াতের এই সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে আওয়ামী লীগ রাজপথে থাকবে।বক্তারা আরও বলেন, সারাদেশের মতো রংপুর বাসী বিএনপি জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে।এছাড়াও জেলা ছাত্রলীগ আলাদা ভাবে বিক্ষোভ সমাবেশ করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com