বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রংপুরে বিএসটিআই’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হতে যাচ্ছে বিশ্ব মান দিবস

Reading Time: 2 minutes

প্রেস বিজ্ঞপ্তি:
আগামীকাল ১৪ অক্টোবর ২০২৩, ৫৪তম বিশ্ব মান দিবস। ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও এর সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবস পালন করে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১৭৭টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপনের মাধ্যমে ৫৪তম বিশ্ব মান দিবস পালিত হতে যাচ্ছে। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘ঝযধৎবফ ঠরংরড়হ ভড়ৎ ধ ইবঃঃবৎ ডড়ৎষফ – ঝঃধহফধৎফং ভড়ৎ ঝউএং’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী ও শিল্প সচিব পৃথক পৃথক বাণী দিয়েছেন।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া দিবসটি সম্পর্কে জনসাধারণের মধ্যে প্রচার/প্রচারণার জন্য রংপুর মহানগরীসহ অত্র বিভাগের সকল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ব মান দিবসের শ্লে¬াগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোষ্টার টাঙানো হয়েছে।
রংপুরে যথাযথ মর্যাদায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৪ অক্টোবর ২০২৩ খ্রিঃ, সকাল ১০:৩০ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ আকবর আলী, রংপুর মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ রেজাউল ইসলাম মিলন এবং রংপুর ক্যাবের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন রংপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনার মোহাম্মদ মোবাশে^র হাসান। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উপপরিচালক ও অফিসপ্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ।উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com