বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রংপুরে বিএসটিআই এর অভিযানে ১টি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, রংপুর:
রংপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ১টি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা । অদ্য ১৩-১১-২০২৩ খ্রি. তারিখ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসন, বদরগঞ্জ-এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে ০১) মেসার্স চেংমারী ফিলিং স্টেশন, চেংমারী, বদরগঞ্জ, রংপুর প্রতিষ্ঠানটি ডিজেল পণ্য পরিমাপে প্রতি ১০ লিটারে ১৮০ মি.লি. কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। ০২। মেসার্স শাহ ফিলিং স্টেশন, বদরগঞ্জ, রংপুর প্রতিষ্ঠানটির ডিজেল, পেট্রোল ও অক্টেন পণ্য পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ও ট্যাংকলরি এর ক্যালিব্রেশন সনদ আগামী ১৫ দিনের মধ্যে হালনাগাদ করার পরামর্শ প্রদান করা হয়।
জনাব কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বদরগঞ্জ, রংপুর-এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব খন্দকার মো: জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত-(মফিজ উদ্দিন আহমাদ) উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com