বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

রংপুরে বিভাগীয় শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতা

Reading Time: < 1 minute

হারুন উর রমিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে শেখ রাসেল স্টেডিয়ামে (রংপুর স্টেডিয়াম) বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিভাগীয় কমিটির সদস্য সচিব ও বিসিবির পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লতিফা শওকত প্রমুখ।
বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতায় রংপুর বিভাগের আট জেলা থেকে আগত এ্যাথলেট এবং প্রতিযোগী শিক্ষার্থীরা অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com