শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রংপুরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর নগরীতে ব্যবসায়ীর উপর হামলা ও প্রাণনাশের ভয়ভীতি দেখানোর প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে জেলা পরিষদ কমিউনিটি মার্কেটের ব্যবসায়ীরা। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারী দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
গতকাল শনিবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি মার্কেটের সামনে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মার্কেটের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদ কমিউনিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ হায়দার, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন, ব্যবসায়ী নেতা মোজাম্মেল হক লিটন, ইরফান হোসেন সুমন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, গত ১৬ ফেব্রæয়ারি বৃহস্পতিবার রাত দশটার দিকে সিটি বাজারের সামন থেকে রাস্তা পারাপারের সময় এক মোটরসাইকেল চালক জেলা পরিষদ কমিউনিটি মার্কেটের ব্যবসায়ী সবুজ হোসেনকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। এনিয়ে মোটরসাইকেল চালক ও তার সঙ্গে থাকা আরোহীদের সবুজ হোসেনের কথা কাটাকাটি হয়। এসময় মোটরসাইকেল চালক ও তার লোকেরা ব্যবসায়ী সবুজ হোসেনকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়েছে। এ ঘটনায় আপোষ মীমাংসার জন্য মোটরসাইকেল চালক ও তার লোকজন প্রস্তাব করলে পরের দিন ১৭ ফেব্রæয়ারি রাত সোয়া নয়টার দিকে আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে মার্কেটে আসেন ওই মোটরসাইকেল চালক। আলোচনার এক পর্যায়ে পূর্ব পরিকল্পনা থেকে উত্তেজিত হয়ে তারা সবুজ হোসেন ও তার ছোট ভাই দ্বীন ইসলামকে মারধর করে এবং দোকানে হামলা চালিয়ে মালামাল নষ্ট করার চেষ্টা করে। পরে তারা সংঘবদ্ধভাবে খুনের ভয়ভীতি হুমকি প্রদান করে চলে যান। এঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার ব্যবসায়ী সবুজ হোসেন। এদিকে মানববন্ধন সমাবেশ চলাকালে সেখানে গিয়ে বিক্ষুদ্ধ ব্যবসায়ীদের সাথে কথা বলেন রংপুর মহানগর দোকান মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন। এসময় তার সঙ্গে মোখলেছুর রহমান চান উপস্থিত ছিলেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ ব্যবসায়ীদের অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com