রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

রংপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
রংপুর মহানগর এলাকায় এক লাখ ২৯ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্য্যক্রম শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন। এ উপলক্ষে আজ রোববার (১৮জুন) সকালে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবিএম আবু হানিফ, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর কবীর।
এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, প্যানেল মেয়র-২ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, লিটন পারভেজ, সচিব উম্মে ফাতিমা, রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহামুদ হাসান মৃর্ধা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইবনে তাজ, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ুম, রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবীর শান্তসহ রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা স্বাস্থ্যসহ রংপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ে ক্যাপসুল খাওয়ানো হয়। সর্বমোট এক লাখ ২৯ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
উক্ত ক্যাম্পেইন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রে ৪৪জন সুপারভাইজার, ৫৯৪জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com