বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

রংপুরে ভিডিও বার্তায় প্রেমিককে দায়ি করে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুর নগরীতে ভিডিও বার্তা দিয়ে আত্মহত্যা করেন বিথী আক্তার ভাবনা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী। প্রেম ও শারীরিক সম্পর্কের পর প্রেমিক মুখ ফিরিয়ে নেয়ায় ক্ষোভে আত্মহত্যা করেন ভাবনা। মৃত্যুর জন্য ভিডিও বার্তায় প্রেমিক নাইমকে দায়ী করেছেন তিনি। রোববার বিথীর ভিডিও বার্তাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে রংপুরে তোলপাড় শুরু হয়। বিথী দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি’র শেখ জহিরের মেয়ে। এ ঘটনায় শনিবার রাতে বিথী’র মা সীমা আক্তার বিথীর প্রেমিক নাইমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের বাসিন্দা বিথী আক্তার ভাবনা স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ালেখা করতে। সম্প্রতি সে রংপুর নগরীর খামার মোড়ের লুপেল ছাত্রী নিবাসে থেকে সেবিকার চাকরির চেষ্টা করছিলেন। এরই মধ্যে পরিচয় হয় বাবুপাড়া রেলগেট এলাকার নাইমের সাথে। তারা প্রেমের সম্পর্ক ছাড়িয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর থেকে নাইম বিথীর কাছ থেকে সটকে পড়েন। বিষয়টি বিথী নাইমের পরিবারকে জানালে তারা এ সম্পর্কে মেনে নেবেন না বলে জানান। এতেই ক্ষোভে-দুঃখে বিথী গত শনিবার সন্ধ্যা ছাত্রী নিবাসের নিজ কক্ষে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।এব্যাপারে রংপুর কোতয়ালী মেট্রোপলিন থানার ওসি মাহফুজার রহমান জানিয়েছেন, মামলার পর থেকে আসামি গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com