বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে ভুট্টা ক্ষেতে মিললো ভিজিএফর ৬০ বস্তা চাল উধাও ইউপি সদস্য

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
রংপুরে একটি ভুট্টা ক্ষেত থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকারি বরাদ্দের ৬০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদের পিছনের ভুট্টা ক্ষেত থেকে এসব চাল উদ্ধার হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জুয়েল মিয়া, মোকছেদ আলী, মিলন মিয়াসহ কার্ডধারী কয়েকজন জানান, মঙ্গলবার ছিল ভিজিএফ কার্ডধারীদের চাল বিতরণের দিন। ওই দিন চাল বিতরণের ফাঁকে বিকেলের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পরিষদের পিছনের একটি ভুট্টা ক্ষেতে গেলে সেখানে গাছের ফাঁকে ফাঁকে এলোমোলো ভাবে ভিজিডির চালের বস্তাগুলো পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হলে উপস্থিত লোকজন ভুট্টা ক্ষেতে ঢুকে চালের বস্তাগুলো যে যার মতো করে নিয়ে যায়। এদিকে এতগুলো চালের বস্তা কে বা কারা ভুট্টা ক্ষেতে ফেলে রেখেছে, এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা কেউই মুখ খুলেনি। অন্যদিকে কেউ এই চালের দায়ভার না নেয়ায় লোকজন যে যার মতো বস্তা ভর্তি চাল নিয়ে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা। চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, আমি হজ করতে যাচ্ছি, তাই চাল বিতরণ ও দেখভালের জন্য ইউপি সদস্য তাজুল ইসলাম, ফরহাদ হোসেন ও রতœা পারভীনকে দায়িত্ব দেওয়া ছিল। তিনি আরও বলেন, চাল বিতরণ কালে ট্যাগ অফিসার সহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন। এবং বিকেল ৪ টার মধ্যে চাল বিতরণ সম্পন্ন করে সকলে চলে যায়। কিন্তু কিভাবে এতগুলো চালের বস্তা পরিষদের বাইরে গেল তা আমার বোধগম্য নয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ হাজার ৬৪ জন ভিজিএফ (চাল) খাদ্যশস্য উপকারভোগীদের মধ্যে বিতরণের করার কথা ছিল। এ ব্যাপারে সংরক্ষিত নারী সদস্য রতœা পারভীনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। আর ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ইউপি সদস্য ফরহাদ হোসেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য তাজুল ইসলাম এনিয়ে কথা বলতে রাজি হননি।
এদিকে গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নিবার্হী অফিসার নূর নাহার বেগম, সদর কোতয়ালী থানা পুলিশের ওসি সুশান্ত সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com