বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে ভূমিহীনদের পুনর্বাসন, দ্রব্যমূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে ভূমিহীন সংগঠনের পদযাত্রা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

রংপুর ব্যুরোঃ
রংপুরে বিত্তবানদের নামে খাস জমির বরাদ্দ বাতিল করে উক্ত খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসন, দ্রব্যমূল্য হ্রাস ও আর্মি-পুলিশের রেটে রেশনের দাবি জানিয়েছে আন্দোলনে নেমেছে ভূমিহীন ও গৃহহীন সংগঠন রংপুর নামের একটি সংগঠন।বৃহস্পতিবার সকাল ১১টায় ভূমিহীন ও গৃহহীন সংগঠন রংপুর সংগঠনের ব্যানারে রংপুর নগরীর সাতমাথা থেকে একটি পদযাত্রা বের হয়। পথযাত্রাটি নগরীর মাহিগঞ্জ, তাজহাট, আনছাড়ীর মোড়, বাবুপাড়া হয়ে হয়ে রংপুর রেলওয়ে ষ্টেশনে গিয়ে শেষ হয়।সংগঠনের প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলু, সংগঠক আহসানুল আরেফিন তিতুসহ ভূমিহীন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, রংপুর সিটি কর্পোরেশন এবং এর আশেপাশের উপজেলার কয়েক সহস্র ভূমিহীন ও গৃহহীন ছিন্নমূল, ঠিকানাবিহীন পরিবার খাস জমিতে তাদের পুনর্বাসনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। উল্লেখিত পরিবারগুলো নদী ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে অভাবের তাড়নায় ভিটামাটি হারিয়ে নিঃস্ব বা জন্মগতভাবে ভূমিহীন ও গৃহহীন। এসব পরিবারের বিরাট অংশ সড়ক মহাসড়কের ধারে, রেললাইনের ধারে মাটি ভাড়া নিয়ে চালাঘর করে বা ঘর ভাড়া নিয়ে একই ঘরে ১০/১২ জন মিলে থেকে মানবেতর জীবনযাপন করছে। ইতিমধ্যে উচ্ছেদকৃত ভূমিহীনদের এসব জমি বা বাড়িতে পুনর্বাসন করতে হবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম গরীব মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে এবং আর্মি-পুলিশের রেটে ভূমিহীনসহ সকল নিম্ন আয়ের মানুষের জন্য রেশনের ব্যবস্থা করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com