শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর নগরীতে মাইক্রোবাসের ধাক্কায় সুলতান উদ্দিন নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জান গেছে, সুলতান উদ্দিন (৬৪) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর বেনুবন্দর এলাকার বাসিন্দা। পেশায় তিনি শিক্ষক। তিনি মোটরসাইকেল যোগে পাগলাপীর যাচ্ছিলেন। এসময় রংপুরগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাজিরহাট মেট্রোপলিটন থানার ওসি রাজিব বসুনিয়া। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসের চালককে গ্রেফতারে চেষ্টা চলছে।