বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার আটক-৪

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
রংপুর সদরের ফতেপুর ভুরারঘাট এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য অধিদপ্তর। এসময় নগদ ৪২ হাজার টাকাসহ একটি মালবাহি ট্রাক জব্দ করা হয়। যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ট-১৩-০১৫৮।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর সদরের ফতেপুর ভুরারঘাট এলাকার মৃত আকবর আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএম চর ছৈয়্যার ঘোনা গ্রামের হাকিম আলীর ছেলে ইদ্রিস আহমদ (৩০) ও একই জেলার চকরিয়া উপজেলার বিএম চর গ্রামের আব্দুল কাদেরর ছেলে মামুন মিয়া (২০) রংপুর নগরীর তাজহাট থানাধীন মর্ডাণ মোড় মসজিদপাড়ার মহাম্মেল মিয়ার ছেলে সৈকত মিয়া (২৪) আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদক দ্রব্য অধিদপ্তর রংপুরের কর্মকর্তারা ফতেপুর ভুরারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এসময় একটি মালবাহি ট্রাক তল্লাশী করে আটককৃতদের নিকট থেকে মোট ১২ হাজার পিস উদ্ধার করা হয়। মাদক দ্রব্য অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক দিলারা রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের বিভিন্ন বৃহস্পতিবার সকালে মাদক দ্রব্য অধিদপ্তর রংপুরের একটি দল অভিযান চালায় সদর উপজেলার ফতেপুর এলাকায়। এসময় ১২ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com