শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রংপুরে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর সিটি করপোরেশন ব্যাটারি চালিত অটো রিকশা ও রিকশার লাইসেন্স দিয়েছে ৮ হাজার। এর মধ্যে অটো রিকশার ৫ হাজার এবং রিকশার ৩ হাজার। কিন্তু নগরীতে অটো রিকশা ও রিকশা চলছে ৩০ হাজারের বেশি। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বাইরের জেলা ও উপজেলা থেকে শত শত অটো রিকশা প্রবেশ করবে। তাই যানযট নিরসন ও জনসাধারণ নিরাপদে বাজারে যাতায়াত করতে পারে এ লক্ষে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
রমজানের দ্বিতীয় দিনে রংপুর নগরীর লক্ষী সিনেমা হল মোড়, গোমস্তপাড়া মোড়, জীবনবীমা মোড়, লায়ন্স স্কুল এন্ড কলেজ মোড়, বেগম রোকেয়া কলেজ মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে। এতে নগরবাসী যানজট নিরসনে ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে দুর্ভোগও বেড়েছে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বেলাল হোসেন বলেন, পবিত্র রমজানে সাধারণ মানুষের নিরাপত্তা ও যানযট নিরসনের লক্ষে রংপুর মেট্রোপলিট পুলিশ কমিশনার নুরে আলম মিনার নির্দেশক্রমে নগরীর বিভিন্ন পয়েন্টে এই চেকপোস্ট বসানো হয়েছে। জনসাধারণের সুবিধার্থে পুরো রমজান মাসে যানজট নিরসন ও নিরাপত্তা ব্যবস্থা চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com