বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রংপুরে যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
দেশের শিল্প জগতের পুরোধা, অন্যতম বৃহৎ যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীতে যুগান্তর স্বজন সমাবেশ ও যুগান্তর রংপুর ব্যুরো অফিসের উদ্যোগে তাঁর স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে দোয়া পাঠ করেন মাওলানা মো. শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন যুগান্তর রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমান, যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো সাংবাদিক ও রংপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ উদয় চন্দ্র বর্মন, স্বজন সমাবেশ রংপুর জেলা শাখার সভাপতি কবি বাদল রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, সহ স্বজন সমাবেশের নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজকর্মীসহ সুশিল সমাজের প্রতিনিধিগণ। পরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্বরণে আয়োজিত দোয়া মাহফিলে তার রুহের মাগফেরাত কামনাসহ পরিবারবর্গের সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com