সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা পাবনা প্রেসক্লাব সম্পাদককে ফাঁসাতে সাজানো ভিডিও ওসি ডিবির প্রত্যাহার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন-স্মারকলিপি রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার’’ কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়র পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপর হামলা ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এদেরকে ঐক্যবদ্ধ ভাবে দমন করতে হবে: ফারজানা শারমিন পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২

রংপুরে যৌন ও প্রজনন অধ্যায়গুলো পাঠদান ও শাহানা কার্টুন প্রদর্শন করতে শিক্ষা অফিসারের চিঠি

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
রংপুর জেলায় অধিকার এখানে, এখনই (রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের ইয়্যুথদের আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসাগুলোতে শারীরিক শিক্ষা পাঠ্য বইয়ের অন্তর্গত যৌন ও প্রজনন অধ্যায়গুলো পাঠদান, শাহানা কার্টুন প্রদর্শন এবং ছাত্রীদের জন্য স্যানেটারী প্যাডের ব্যবস্থা গ্রহনের জন্য চিঠি ইস্যু করা হয়েছে। উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও সুপারকে পদক্ষেপ গ্রহণ করার জন্য রংপুরের জেলা শিক্ষা অফিসার মো: এনায়েত হোসেন স্বাক্ষরিত চিঠি দেয়া হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারী ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’এর অধিকার এখানে, এখনই(রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের ইয়্যুথ গ্র্রূপর ইয়্যুথদের আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা পাঠ্য বইয়ের অন্তর্গত যৌন ও প্রজনন অধ্যায়গুলো পাঠদান, শাহানা কার্টুন প্রদর্শন এবং ছাত্রীদের জন্য স্যানেটারী প্যাডের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শিক্ষা অফিসার মো: এনায়েত হোসেন এক চিঠি ইস্যু করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অধিকার এখানে, এখনই(রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার মো: সোলায়মান মিয়া। তিনি বলেন, ব্র্যাকের পক্ষ থেকে খুব শীঘ্রই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ইয়্যুুথদের নিয়ে নতুন উদ্যামে কার্যক্রম শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com