শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রংপুরে শহিদ আরজু মণি’র ৭৭তম জন্মদিন পালিত

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর স্রষ্টা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট লেখক-সাংবাদিক শহিদ শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী শহিদ আরজু মণি সেরনিয়াবাত এর ৭৭তম জন্মদিন দোয়া মাহফিল হয়েছে। গতকাল বুধবার দুপুরে রংপুর নগরীর সাতগড়া বাইতুল মোকারম মডেল কামিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের অনুষ্ঠান শেষে এতিম বাচ্চাদের খাদ্য সামগ্রী বিতরণ হয়।রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রংপুর জেলা যুবলীগের অন্যতম নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি নেতৃত্বে মিলাদ ও দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় রংপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রাকিবুজ্জামান রাকিব, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডা:লুতফা আলী রনি, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, আদনান হোসেন, খায়রুল পারভেজ পলাশ,সাভেক সহ সম্পাদক প্রশান্ত রায় যুবলীগ নেতা মাহমুদুর রহমান অভি, আসাদুজ্জামান রাজা, রায়হান কবির, বিদুৎ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com