বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে সাত ইটভাটার বিরুদ্ধে মামলা করলো বিএসটিআই

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় সাতটি ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে বিএসটিআই। মঙ্গলবার সকালে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। যে সব ইটভাটার বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো হলো- পীরগঞ্জের খালাসপীর এলাকার আবু রাহেলের মেসার্স এ আর ব্রিকস, হরনাথপুরের মো. রবিউল ইসলামের মেসার্স এম জি এ ব্রিকস, বাগদুয়ার এলাকার গোলাম ফারুক মÐলের মেসার্স এম এফ এম ব্রিকস, দানিশনগর এলাকার মমিনুর রহমানের মেসার্স ভাই ভাই ব্রিকস, বাসুদেরপুর এলাকার মো. আফতাবুজ্জামান মÐলের মেসার্স ই এস ব্রিকস, কাঞ্চনপুর এলাকার মো. মিজানুর রহমানের মেসার্স এম টি বি ব্রিকস ও একই এলাকার আবু বক্কর সিদ্দিক সাজুর মেসার্স এ বি এস ব্রিকস। বিএসটিআই সূত্রে জানা গেছে, গত ৩ মে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র দেখতে পায় গুণগত মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস ইট উৎপাদন ও বিক্রি-বিতরণ করছে ইটভাটাগুলো। বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলাগুলো করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com