শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে সিটি নির্বাচনে মেয়র পদে আ.লীগ- জাপাসহ ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে ১০ প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সাতজন দলীয় এবং বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে রসিক নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন এ ঘোষণা দেন।
তিনি জানান, নির্বাচনে অংশ নিতে দাখিল করা মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ করা, হলফনামায় কোনো ক্রটি না থাকা, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্য প্রদানের পাশাপাশি দলীয় প্রত্যয়নপত্র নির্ভুল থাকায় মেয়র পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মেয়র পদে মনোনয়নপত্রের বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের শফিয়ার রহমান, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মÐল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি, লতিফুর রহমান মিলন ও আতাউর জামান বাবু। এর আগে মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও গত মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তিন প্রার্থী মনোনয়ন জমা করেননি। এদের মধ্যে জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র একেএম আবদুর রউফ মানিক, জাতীয় শ্রমিক লীগের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এম এ মজিদ এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের রংপুর মহানগরের সাবেক আমির অধ্যাপক মাহবুবার রহমান বেলাল। এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের জমা করা মনোনয়ন বাছাই কার্যক্রম শুরু হয়। এসময় মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com