সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রংপুরে সিটি বাস সার্ভিস চালু হচ্ছে অক্টোবরে

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
প্রায় এক যুগ পর রংপুর সিটি করপোরেশন এলাকায় চালু হচ্ছে বাস সার্ভিস। যানজট নিরসন ও নাগরিক সুবিধা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশ। এ জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে তিনটি রুট। অক্টোবরে এই সার্ভিস চালু করা হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা সিটি বাস সার্ভিস পরিকল্পিতভাবে চালু করার কথা জানান।রংপুর সিটি করপোরেশন (রসিক) থেকে জানা গেছে, ২০১২ সালে ২০৫ দশমিক ৭০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে দেশের ১০ম সিটি করপোরেশন হিসেবে রংপুরের পথচলা শুরু। এখন রসিকের জনসংখ্যা প্রায় ১০ লাখ। সিটি করপোরেশন ছাড়াও গত ১২ বছরে রংপুর জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে মেট্রোপলিটন এলাকা হয়েছে। একই সঙ্গে বেড়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। ফলে নগরকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।এদিকে সিটি করপোরেশন হওয়ার এত বছরে নাগরিক জীবনে লাগেনি পরিবর্তনের ছোঁয়া। অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা একমাত্র বাহন হওয়ায় নগরে প্রতিনিয়ত সৃষ্টি করছে তীব্র যানজটের। চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।নগরীর মর্ডাণ ধর্মদাস এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনের শুরু থেকেই সিটি বাস সার্ভিস শুরু করা দরকার ছিল।নগরীর সাতমাথা বালাটারি এলাকার আফজাল পাটোয়ারী বলেন, এখন শহরে ইজিবাইক আর রিকশা এমন অবস্থা যে সড়কে দাঁড়িয়ে থাকার জায়গা নেই। যানজটের কারণে ১০ মিনিটের পথ ৩০ মিনিটেও পাড়ি দেওয়া যাচ্ছে না। পরিকল্পিতভাবে সিটি বাস চালু করলে নগরের মানুষের সময় ও খরচ কমবে।’সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুরের সভাপতি আকবর হোসেন বলেন, ‘২০১৯ সালে এ রকম দ্বিতল দুটি বাস সিটি সার্ভিসের জন্য উদ্বোধন করা হলেও বিভিন্ন অজুহাতে সেই সেবা চালুই করতে পারেনি কর্তৃপক্ষ। ৪ বছর পর আবার চালুর উদ্যোগ এটি নিঃসন্দেহে নগরবাসীর জন্য ভালো। তবে, আগের মতোই যেন এই সেবা উদ্বোধন আর পরিকল্পনাতেই সীমাবদ্ধ না থাকে। অনিয়ন্ত্রিত ইজিবাইকের লাগাম টানাসহ সঠিক পরিকল্পনা সিটি বাস সার্ভিস বাস্তবায়ন করতে হবে।’নগরীর চেকপোস্ট এলাকার সংগঠক শহিদুল ইসলাম শহিদ ও লালবাগ এলাকার ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন জানান, রংপুর নগরীতে সিটি সার্ভিস থাকা জরুরি হয়ে পড়েছে। তবে ‘বাস চালুর আগে নগরীতে রিকশা, ইজিবাইকের যে জট আছে তা নিয়ন্ত্রণে আনতে হবে। এটি নিয়ন্ত্রণ করে সিটি বাস সার্ভিস চালু হলে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে। রিকশা ইজিবাইকের যানজট নিরসন করতে না পারলে ভোগান্তি আরও বাড়বে।’সিটি করপোরেশন বলছে, রংপুর নগরীতে লাইসেন্স পাওয়া ইজিবাইকের সংখ্যা ৫ হাজার ৩০৬ এবং ব্যাটারিচালিত রিকশার সংখ্যা ৫ হাজার ৮০০। তবে নগরীতে এর চেয়েও বেশি পরিমাণে অবৈধ লাইসেন্সহীন যানবাহন চলায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে মডার্ন মোড় থেকে সিও বাজার, তাজাহাট থেকে নজিরের হাট ও মাহিগঞ্জ থেকে হাজির হাট পর্যন্ত তিনটি রুটে চলবে নগর পরিবহনের বাস। যানজট নিরসন ও নাগরিক সুবিধার কথা চিন্তা করে এই সার্ভিস চালু করা হচ্ছে। এ বিষয়ে সওজ, এলজিইডি, সিটি করপোরেশনের সঙ্গে কথা হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে এই সার্ভিস চালু করতে পারব। মানুষ নির্বিঘেœ কম খরচে অল্প সময়ে নিরাপদে চলাফেরা করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com