বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

রংপুরে ৩ দিন ব্যাপী পিআইবি’র সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল.রংপুর :
রংপুর জেলার সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী “সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর শালবন সেন্টাল রোডস্থ সমাজসেবা প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রশিক্ষণের রিসোর্সপার্সন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান, পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলার মোট ৩৫জন সংবাদকর্মী অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে সংবাদের ধারনা, সংবাদ সূচনা, সংবাদের শিরোনাম, বিভিন্ন ধরনের সংবাদ লেখার কৌশল, সংবাদ সংগ্রহের কৌশল, সংবাদের সূত্র-উৎস ও সোর্সের সাথে সু-সর্ম্পকের ধারনা প্রদান করা হয়। আগামী সোমবার শেষদিনে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com