বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে ৭৬ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুরে মামলার নমুনা হিসেবে আদালতে জমা রাখা বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকের আনুমানিক মুল্য ৭৬ লাখ টাকার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বিকেলে রংপুর কোর্ট ৮৩ টি মামলার নমুনা হিসেবে জমাকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক নারায়ণ চন্দ্র সরকার।
আদালত সূত্র জানায়, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ হাসিনুর রহমান মিলন ও মালখানা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর উপস্থিতিতে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও অবৈধ পলিথিন ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ৩ হাজার ৯২৫ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ৩৫২পিস ইয়াবা, ২৮ লিটার চোলাই মদ, ৩৭ কেজি গাঁজা এবং ১৭ বস্তা অবৈধ পলিথিন। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭৬ লক্ষ টাকা।এছাড়াও রংপুর মেট্রোপলিটন ডিবি কর্তৃক ২০২২-২০২৩ পর্যন্ত আটক করা নকল ব্যান্ড রোল , বিড়ি ও গুল, ডিবি পুলিশের ইনেসপেক্টর সালেহ আহমেদের নেতৃত্বে পোড়ানো হয়।
মালখানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) নারায়ন চন্দ্র সরকার বলেন, প্রতিমাসেই মামলার নমুনা হিসেবে জমাকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এটি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com