মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রংপুর অঞ্চলের ৩৪৭ শিক্ষার্থী পেল সিজেডএম-জিনিয়াস বৃত্তি

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন,দিনাজপুর:
রংপুর অঞ্চলের সকল সরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের স্নাতক প্রথমবর্ষে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। এ বছর সারা দেশের স্নাতক পর্যায়ে ২ হাজার ৫৭০ শিক্ষার্থীকে মাসিক বৃত্তি প্রদান করা হয়। যার মধ্যে রংপুর অঞ্চলের ৩৪৭ জন।দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ নং মিলনায়তনে সোমবার (১৮ সেপ্টেম্বর) ৩৪৭ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তিপত্র প্রদান করা হয়।সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর শিক্ষা বিভাগের প্রধান লে. কর্নেল (অব.) সৈয়দ নাজমুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র বিষয়ক দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন, সেন্টার যাকাত ম্যানেজমেন্টের রংপুর বিভাগীয় এম্বাসেডর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীনুর রহমান।
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও নীলফামারী মেডিকেল কলেজ এর ৩৪৭ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। পরে দুপুর ৩ টায় ক্যাপাসিটি বিল্ডিং সেশনেরও আয়োজন করে জিনিয়াস টিম মাসিক বৃত্তির পাশাপাশি সিজেডএম ছাত্র-ছাত্রীদের সক্ষমতা উন্নয়নের জন্য একাডেমিক ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, মোরাল-ইথিক্যাল ডেভেলপমেন্ট এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে “ক্যাপাসিটি বিল্ডিং” কোর্স পরিচালনা করে থাকে। অনুষ্ঠানে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে সিজেডএম সিইও এর লিখিত সিরাতুল মুস্তাকিম নামক বই এওয়ার্ড প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com