মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রংপুর ও দিনাজপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা।

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :
১৫-০১-২০২৪ খ্রি. তারিখ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় এবং দিনাজপুর জেলার খানসামা উপজেলায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসন-এর সমন্বয়ে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মোবাইল কোর্ট অভিযানে-
০১) মেসার্স ঢাকা বেকারী এন্ড কনফেকশনারী, শঠিবাড়ী বাজার, মিঠাপুকুর, রংপুর প্রতিষ্ঠান কর্তৃক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড, বিস্কুট, কেকসহ বিভিন্ন বেকারী পণ্য উৎপাদন, বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫/২৭ ধারায় ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে খাদ্যপণ্য উৎপাদনের উপযোগী অবকাঠামো তৈরির পাশাপাশি প্রয়োজনীয় সকল লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্টে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রুহুল আমিন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্মকর্তা জনাব খন্দকার মো: জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট)।
দিনাজপুর জেলার খানসামা উপজেলার মোবাইল কোর্ট অভিযানে-
০২) মেসার্স সোহাম ফিলিং স্টেশন, পাকেরহাট, খানসামা, দিনাজপুর প্রতিষ্ঠানটি ডিজেল সরবরাহে প্রতি ১০ লিটারে ১০০ মিঃলিঃ কম, পেট্রোল সরবরাহে প্রতি ১০ লিটারে ১৩০ মিঃলিঃ কম এবং অকটেন সরবরাহে প্রতি ১০ লিটারে ২৯০ মিঃলিঃ কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
জনাব মোঃ মারুফ হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খানসামা, দিনাজপুর-এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর কর্মকর্তা প্রকৌশলী মোঃ আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি) ও প্রকৌশলী জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত-(মফিজ উদ্দিন আহমাদ), উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com