বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

রংপুর কারমাইকেল কলেজ হোস্টেলে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় আহত ১০, গ্রেফতার-৪

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরের কারমাইকেল কলেজের জিএল হোস্টেলে শিক্ষার্থীদের মারপিট ও ভাঙচুর করেছে বহিরাগতরা। গত শনিবার রাতে জিএল হোস্টেলে এ ঘটনা ঘটে। বহিরাগতদের হামলায় কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গতকাল রোববার ৪ বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ, শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসের বাংলা মঞ্চের সামনে মার্কেটিং বিভাগের ১ম বর্ষের আহসান হোসেন নামে এক শিক্ষার্থীর সঙ্গে বহিরাগত এক মাদকাসক্ত টোকাই এর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে বহিরাগতদের একটি গ্রæপ ওই শিক্ষার্থীর উপর হামলা করে। পরে খবর জানতে পেরে অন্যান্য শিক্ষার্থীরা এসে বহিরাগতদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রাত ৮টার দিকে ৪০ থেকে ৫০ জন বহিরাগত ছেলে দেশীয় অস্ত্র নিয়ে এসে ক্যাম্পাসে জিএল হোস্টেল এ হামলা চালায়। এ সময় তারা কয়েকটি রুমে ভাঙচুরও করে। এ ঘটনায় হল মনিটর আকিমুল ইসলাম ইমনসহ কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আকিমুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর পরই বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার, ক্যাম্পাসে দ্রæত পুলিশ ফাঁড়ি স্থাপনসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভ তুলে নেয় শিক্ষার্থীরা। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ছিল এবং আগামীতেও থাকবে। বহিরাগতরা এভাবে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। হামলাকারী বহিরাগতদের গ্রেফতার ও যথাযথ শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের যেকোনো কর্মসূচিতে পাশে থাকবে ছাত্রলীগ। কারমাইকেল কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, আমার ক্যাম্পাসে আমার শিক্ষার্থী নয় আমার সন্তানদের উপর হামলা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে তাজহাট মেট্রোপলিটন থানার ওসি নাজমুল কাদের বলেছেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পরে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com