রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রংপুর চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন দুটি বাঘ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুরের বিনোদন প্রেমিদের অন্যতম বিনোদন উদ্যান চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন দুটি বাঘ। গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় চট্টগ্রাম থেকে দুটি বাঘ রংপুর চিড়িয়াখানায় এসে পৌঁছায়। এরমধ্যে একটি বাঘিনী রয়েছে। দেড় বছরের বেশি সময় ধরে বাঘ শূন্য ছিল রংপুর চিড়িয়াখানা।মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আমবার আলী তালুকদার। তিনি বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে দুটি বাঘ রংপুর চিড়িয়াখানায় এসে পৌঁছেছে। এদের বয়স আড়াই থেকে তিন বছর। বাঘ দুটি রয়েল বেঙ্গল টাইগার। এদের নাম এখনো রাখা হয়নি।তিনি আরও বলেন, এর আগে ২০২২ সালের ৪ ফেব্রæয়ারি রাতে রংপুর চিড়িয়াখানার একমাত্র বাঘিনী ‘শাওন’ মারা যায়। ২০১০ সালে রংপুর চিড়িয়াখানায় শাওনকে আনা হয়েছিল। শাওনের জন্ম হয়েছিল ২০০৩ সালের ৩০ জুন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১৮ বছর ৭ মাস।
রংপুর চিড়িয়াখানার ইজারাদার হযরত আলী জানিয়েছেন, দীর্ঘদিন বাঘ শূন্য ছিল চিড়িয়াখানা। দর্শনার্থীরা এসে বাঘের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতেন। এখন বাঘ আসায় দর্শনার্থী বাড়বে বলে আশা করছি।জানাগেছে, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে রংপুর নগরীর হনুমানতলা এলাকায় ১৯৮৯ সালে রংপুর চিড়িয়াখানাটি গড়ে ওঠে। এটি দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়। প্রায় ২২ একর জমির ওপর প্রতিষ্ঠিত চিড়িয়াখানাটি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com