বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রংপুর জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
মহান মে দিবস উপলক্ষে মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার এই ¯েøাগানে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যাগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন পালন করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার রংপুর নগরীস্থ শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা এই আয়োজন করেন।
এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিন, যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, রংপুর জেলার শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বিদ্যুৎ শ্রমিক নেতা মানজারুল ইসলাম, এতে পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক নেতা মোঃ বাবলু, পানি উন্নয়ন বোর্ডের নেতা মজুরুল ইসলাম, অটো শ্রমিক নেতা ফজলুল করিম বিদ্যুৎ শ্রমিক নেতা আলতাফ, হোসেন বিদ্যুৎ শ্রমিক নেতা মাহমুদ আলম, বেসরকারি বিদ্যুৎ শ্রমিক নেতা মনিরুল ইসলাম মিন্টু, টিএনটি শ্রমিক নেতা আব্দুল হান্নান, রিস্ক শ্রমিক নেতা মোহাম্মদ আজম সহ জেলা ও মহানগর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্তিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্থ্যতা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের কেন্দ্রীয় ও রংপুরের বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শ্রমিক দল রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com