মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রংপুর তানযীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
ঢাকা তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত রংপুর তানযীমুল উম্মাহ মাদরাসার তিন শাখায় তিন দিনব্যাপী পৃথক ভাবে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার সম্পন্ন হয়েছে। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের গত শুক্রবার অনুষ্ঠিত প্রথম দিনের ধাপ চেকপোষ্ট খলিপাপাড়া শাখা তানযীমুল উম্মাহ মাদরাসার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এছাড়া শনিবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে তানযীমুল উম্মাহ হাজী পাড়া সেকশনের হিফজ মাদরাসার অনুষ্ঠিত দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাধিকবার স্বর্ণ পদকপ্রাপ্ত ইমাম ও জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রিন্সিপাল, কুড়িগ্রাম আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূর বখত এবং রোববার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে তানযীমুল উম্মাহ হাজীপাড়া মাদরাসার গার্লস এন্ড প্রি হেফজ সেকশনের অনুষ্ঠিত তৃতীয় দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলার সৈয়দপুর সোণাখুলী মুন্সিপাড়া কামিল মাদরাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী সরকার।এসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডকুমেন্ট উপস্থাপন, পবিত্র কোরআন তিলওয়াত, ইসলামী সঙ্গীত পরিবেশন, পুরস্কার বিতরন এবং দো’য়া অনুষ্ঠিত হয়। এই তিন প্রতিষ্ঠানের মোট এক হাজার জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। তিনদিনের সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল আলীম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ মাদরাসার রংপুর শাখার প্রিন্সপাল মুহতারাম মুহাম্মদ মহি উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com