শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রংপুর নগরীতে জমি বিরোধে  হামলা নারী সহ ১০ জনকে কুপিয়ে আহত

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
@ আসামীদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী

রংপুর মহানগীর পীরজাবাদ সরকারপাড়া মহল্লায় পুর্ব শত্রæতার জের ধরে সহায় সম্বলহীন এক পরিবারের জমি জোর করে দখল করার চেষ্টা ব্যর্থ হয়ে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে নারী পুরুষ সহ ১০ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৭জনের নামে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় মামলা দায়ের হয়েছে। এঘটনায় আসামীদের অব্যাহত হুমকিতে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগ সূত্রে জানাগেছে, রংপুর মহানগরীর পীরজাবাদ সরকারপাড়া গ্রামের মোস্তফা মোনায়েম মানিক ও মুসার নিজেদের জমি এলাকার প্রভাবশালী মজ্ঞুরুল ইসলামের নেতৃত্বে তার সহযোগীরা জোর করে দখল করার চেষ্টা করে আসছিলো। ইতিপুর্বে বেশ কয়েকবার জমি দখল করার চেষ্টা করে ব্যার্থ হয়। এরই জের ধরে গত ২৬ মার্চ মজ্ঞুরুল ইসলাম, রবিউল ইসলাম, মোক্তাদুল ইসলাম, মমিনুল ইসলাম, মামুন মিয়া, সহ ২০/২৫ জনের একটি দল ছোড়া বল্লাম রামদা লাঠি দিয়ে মোনায়েম মানিক ও মুসার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে এলাপাতাড়ি কুপিয়ে গুরতর আহত করে। এতে ৩ নারী সহ ১০ জন আহত হয়। এ ঘটনায় ৪ জন আশংকবাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এদের মধ্যে মোনায়েম হক মিঠু, ফেরদৌস আলম মানিক, রওশে আলম ও আবু মুসার অবস্থা আশংকাজনক। তারা সকলেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ নম্বর সার্জিকাল ওয়ার্ডে চিকিৎসাধিন আছে। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা, মোস্তাকিম হাসান জানান, ৪ জনের মাথায় গুরতর জখম রয়েছে। মাথায় আঘাত সব সময় গুরতর ফলে সুস্থ হতে অনেক সময় লাগতে পারে। এ ছাড়া তাদের অবস্থারও অবনতি হতে পারে বলে জানান।
এ ব্যাপারে গুরতর আহত মোনায়েম মানিকের ছোট বোন ফাতেমা বেগম জানান, তিনি নিজেই বাদী হয়ে ১৭জন আসামীর নাম উল্লেখ করে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ৪১ তারিখ ২৮.০৩.২৩। তিনি জানান, আসামীরা অত্যান্ত প্রভাবশালী ত্রাা জোর করে জমি দখল করে চান। আমরা নিরীহ আমাদের লোকবল নেই। তারা অস Í্র আর পেশিশক্তির জোরে আমাদের উপর হামলা চালিয়ে পরিবারের সকলকেই কুপিয়ে আহত করেছে। এখন আসামীরা প্রাননাশের হুমকি প্রদান করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবার। সে কারনে জীবনের নিরাপত্তা ও দুবৃর্ত্তদের গ্রেফতার দাবি করেন তিনি।
অপরদিকে অভিযুক্ত মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তাদের উপর হামলা করা হয়েছে তারাও মামলা করেছেন। তাদের আহত করা হয়েছে বলে উল্লেখ করলেও কোন হাসপাতালে ভর্তি আছেন তা জানাতে পারেননি তিনি।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি তদন্ত হোসেন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলা হয়েছে আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com