শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুর নগরীতে তরুণীর লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর মহানগরীতে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকার সোমবার সকালে নগরীর মুন্সিপাড়ার পাঠশালার মোড় এলাকায় তার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর পাঠশালার মোড়ে মামার বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতো মৌসুমী আক্তার নামে এক তরুণী। গতকাল সোমবার সকালে ঘর থেকে মৌসুমীর কোন সাড়া না পেলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। দরজা খুলে তারা দেখতে পায় মৌসুমী ঘরে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মেট্রোপলিটন থানার ওসি মাহফুজার রহমান। তিনি জানান, সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে মেয়েটির মানসিক সমস্যা ছিল। সে মামার বাড়িতে থেকে গৃহপরিচারিকার কাজ করতো। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com