বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুর নগরীর মাহিগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় শ্বশুর-ননদ গ্রেফতার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর নগরীর মাহিগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় শ্বশুর ও ননদকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, মামলার প্রধান আসামী শ্বশুর আক্তার হোসেন তার বাড়ি নগরীর নাছনিয়া এলাকায় ও নগরীর খাসবাগ এলাকার বাসিন্দা দ্বিতীয় আসামি ননদ আলেয়া বেগম। বুধবার রাত ১১টায় র‌্যাব-১৩ সদর দপ্তর রংপুরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার আরাফাত হোসেন জানান, মাহিগঞ্জের স্বপন মিয়ার স্ত্রী সালমা বেগম তার ননদকে ১০ হাজার টাকা ধার দেন। গত ২৪ মার্চ সেই টাকা ফেরত চান। এ নিয়ে পারিবারিক বিরোধ শুরু হয়। গত ২৮ মার্চ এ নিয়ে তর্কের জেরে শ্বশুর আক্তার হোসেন ও ননদ আলেয়া বেগম গৃহবধূ সালমা বেগমের ঘরে ঢুকে মারধর করে। পর তারা উভয়ে সালমা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এসময় স্থানীয়রা অগ্নিদগ্ধ সালমাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং পরে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করায়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ৩১ মার্চ মারা যান সালমা।
কমান্ডার আরাফাত আরও জানান, এ ঘটনার পর শ্বশুর ও ননদসহ অন্যরা গা ঢাকা দেন। পরে বুধবার মামলার প্রধান আসামি শ্বশুর আক্তার হোসেন ও দ্বিতীয় আসামি ননদ আলেয়া বেগমকে ময়মনসিংহের ফুলবাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com