বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

রংপুর বিভাগে পাসের হার কমেছে ১৩ শতাংশ, জিপিএ-৫ কমেছে সাড়ে ১৩ হাজার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর বিভাগের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার ১৩ দশমিক ৩৫ শতাংশ পাসের হার কমেছে। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্র পাসের হার ৭৬ দশমিক ০৮ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১৩ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন। গত বছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল ২৫ হাজার ৫৮৬ জন। গত বছরের চেয়ে এভার জিপিএ-৫ কমেছে ১৩ হাজার ৭৬৫ জন।  এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উচ্ছ¡াসে মেতেছে রংপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
প্রতিবারের মতো এবারো রংপুর ক্যাডেট কলেজে শতভাগ পাস এবং শতভাগ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রংপুরের ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম কামিল মাদ্রাসায়, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা, মেকুরা ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা শতভাগ পাস।
এবার দিনাজপুর বোর্ডে ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৫৫ জন এবং ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৭৬ জন। এই বোর্ডে এবার ১ লাখ ৪১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন। মোট পরীক্ষাথীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৩ জন। বিভাগের ৮ জেলায় ৬৭১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২০২ টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবারে পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে ২২ জন শিক্ষার্থী। শতভাগ পাসকৃত কলেজের সংখ্যা ২৪টি, শূন্য পাশের হার ১৩টি কলেজে। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রংপুর জেলা। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫১ জন। এর পরেই রয়েছে দিনাজপুরে। এখানে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৩২ জন। এছাড়া গাইবান্ধায় এক হাজার ২৬৫ জন, নীলফামারীতে এক হাজার ৪৬০ জন, কুড়িগ্রামে ৬৮৭ জন, লালমনিরহাটে ৫৬৫জন, ঠাকুরগাওয়ে ৬৮৩ জন এবং পঞ্চগড়ে ৩৫৭ জন জিপিএ-৫ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com