শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রংপুর মহানগরীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে সেমাই কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, বিএসটিআই, রংপুর :
২০.০৩.২০২৪ খ্রিঃ তারিখে জেলা প্রশাসন, রংপুর ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে রংপুর মহানগরীর পশ্চিম খাসবাগে অবস্থিত মেসার্স আফনান ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারে করে লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ৭৫,০০০/- টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদন্ডাাদেশ প্রদান করা হয় এবং অতি সত্বর বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শেখ তাকী তাজওয়ার। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই এর ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব প্রান্তজিত সরকার। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত-(মফিজ উদ্দিন আহমাদ),উপপরিচালক(মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com