শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুর মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের রংপুর মহানগর ও জেলার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
মহানগরের নব গঠিত কমিটির আহবায়ক হয়েছেন ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন সুমন ও সদস্য সচিব নুর হাসান সুমন।
জেলার নব গঠিত কমিটির আহবায়ক হলেন, আল ইমরান সুজন, সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন ও সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম।
গতকাল মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন প্রদান করেন।
সেই সাথে আগামী দশ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com